টঙ্গীর তুরাগ নদের বউ বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই শিশু এখনো উদ্ধার হয়নি। বুধবার রাতে শিশু দুটি নিঁখোজ হয়। সকাল সোয়া ১০টা পর্যন্ত শিশু দুটি উদ্ধার হয়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে টঙ্গী ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।
নিখোঁজ শিশুরা হলো টঙ্গীর বউ পূর্ব আরিচপুর এলাকার শাহজাহাবের ছেলে আবির হোসেন ইউনুস (১০)। আরেকজন নিরব (৯)। তার পিতার নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় এই দুই শিশু টঙ্গীর তুরাগ নদের জামাই বাজার এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান করে মধ্যরাতে সমাপ্ত করে। আজ বৃহস্পতিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বেলা পৌনে ১১টায় বলেন, এখনো শিশু দুটি উদ্ধার হয়নি। উদ্ধার অভিযান চলছে, নদীতে প্রচুর স্রোত তাই অভিযান কিছুটা ব্যাহত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন