​'ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে সবচেয়ে কার্যকরী বন্দর'

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৪৫:১২ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৬:৪৫:১২ অপরাহ্ন
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর দেশের সবচেয়ে কার্যকরী বন্দর হবে বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-০৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এবিএম মোশাররফ হোসেন বলেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় কিছু সংকটের কারণে কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। 

তিনি বলেন, চট্রগ্রাম বন্দরে প্রচণ্ড ব্যস্ততা রয়েছে, তেমনি মোংলা বন্দরে নাব্যতা সংকট রয়েছে। দেশের একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছে। 

এর আগে এবিএম মোশাররফ হোসেন এমপি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদার সহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :