মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১২:১৭:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০১:৩৬:৪৮ অপরাহ্ন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় হামলা ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও হকারদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

উচ্ছেদের সময় ক্ষুব্ধ হকাররা সিটি কর্পোরেশনের একটি গাড়িতে অগ্নি সংযোগ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিরপুর ১০ এ ফুটপাত উচ্ছেদকালে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এতে ক্ষুব্ধ হয়ে হকার আর ফুটপাতে ব্যবসায়ীরা তিনটা সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করছে।

 বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :