বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ১১:১৪:০১ পূর্বাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিনই বাড়ছে।

বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে যায়।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছিল। চলতি মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে।

গত জুলাইয়ের পর এটিই হতে যাচ্ছে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক মূল্যবৃদ্ধি।

এদিকে চলতি মাসে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে মে মাসের পর প্রথমবারের মতো ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছিল।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :