কখনো মায়ের সঙ্গে পানির ওপর ভেসে উঠছে, আবার মুহূর্তেই গভীর জলে হারিয়ে যাচ্ছে। বেষ্টনীর ভেতরে ডাঙায় উঠলেও মানুষের উপস্থিতি টের পেয়ে ফের পানিতে ডুব দিচ্ছে। নতুন অতিথিকে নিয়ে যেন এমনই এক লুকোচুরিতে মেতেছে গাজীপুর সাফারি পার্কের মা জলহস্তি।
পরিবারে নতুন এই শাবকের আগমনে সাফারি পার্কে বেড়েছে জলহস্তির সংখ্যাও। নতুন শাবকসহ বর্তমানে পার্কটিতে জলহস্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচটিতে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান।
তিনি বলেন, “মাঝে মধ্যে মা জলহস্তি শাবককে সঙ্গে নিয়ে বেষ্টনীর ভেতরের ডাঙায় উঠে আসছে। তাদের দেখতে দ্রুত বেষ্টনীর কাছে গেলে আবার গভীর পানিতে চলে যাচ্ছে। কখনো জলাধারের কোনো জায়গায় সামান্য ভেসে উঠেই আবার অদৃশ্য হয়ে যাচ্ছে শাবকটি। মনে হচ্ছে, সে আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে।”
শাবকটির জন্মের সঠিক তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পার্ক কর্তৃপক্ষের নজরে আসে, হঠাৎ করেই মা জলহস্তির সঙ্গে পানির ভেতর থেকে শাবকটিও ডাঙায় উঠে আসছে।
তারেক রহমান জানান, নতুন শাবকটির লিঙ্গও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ জন্য আরো কয়েক দিন সময় প্রয়োজন হতে পারে।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, শাবকটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মা ও শাবকের প্রয়োজনীয় যত্নের পাশাপাশি তাদের বাড়তি খাবারও দেওয়া হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন