ডেঙ্গু ঠেকাতে নগরবাসীর প্রতি ডিএসসিসি প্রশাসকের বিশেষ আহ্বান

আপলোড সময় : ২৬-০৯-২০২৬ ০১:০৯:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৯-২০২৬ ০১:০৯:০১ অপরাহ্ন
বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

প্রশাসক বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরায়নে রূপান্তর করা সম্ভব।’

পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিরোধীদলকে ব্যতিব্যস্ত না হয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, ‘জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচি যেন না দেয় বিরোধীদল। একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল।’

গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এসময় গণতন্ত্রকে নস্যাৎ না করে ধৈর্য ধরে সরকারকে সময় দেয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

এছাড়া জাতিসংঘে সারাবিশ্ব ও বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান তিনি।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন



 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :