কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংস্থাটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রায় দুই মাস পর আগের মতো স্বাভাবিক হয়ে এসেছিল গ্যাস সরবরাহ। কিন্তু সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এলএনজি সরবরাহ কমে যায়। এতে পাইপলাইনে গ্যাস সরবরাহ কমায় গ্রাহকের কিছুটা ভোগান্তি তৈরি হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রোবাংলা জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে ভাসমান টার্মিনালে এলএনজি স্থানান্তর করায় বিঘ্ন ঘটেছে। ফলে এলএনজি সরবরাহ কমায় সামগ্রিক গ্যাস সরবরাহ কিছুটা কমেছে। এতে সৃষ্ট গ্রাহক ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করে সংস্থাটি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচকে/এসকে