​রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড

আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ১২:০৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১২:৪৪:২১ অপরাহ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।

এর আগে রাতে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক এ বি এম আবদুল্লাহগ আল সাকিব।

শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচকে/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :