​বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু বৃহস্পতিবার

আপলোড সময় : ১৬-১২-২০২৪ ০৪:৩৩:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১২-২০২৪ ০৪:৩৩:৫২ অপরাহ্ন
আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা দেবে থাইল্যান্ড। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :