বিসিএস সিটিএফ ইভেন্ট শুরু শুক্রবার, চলছে ফ্রি রেজিস্ট্রেশন

আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০২:৫২:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০২:৫২:১০ অপরাহ্ন
বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘বিসিএস আইসিটি ফেস্ট ২০২৬’ । বিশ্বজুড়ে এথিক্যাল হ্যাকার, শিক্ষার্থী, পেশাজীবী, গবেষক এবং প্রযুক্তি কমিউনিটির জন্য আয়োজিত এই আন্তর্জাতিক মানের সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টা অব্দি চলবে এই প্রতিযোগিতা। 

ঢাকার মাটিতে জমকালো এই আয়োজনের তথ্য এবং বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার ও সুযোগ-সুবিধা দেয়া হবে । অনুষ্ঠানটির ফ্রি রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহী দলগুলো https://ctf.bcsictfest.com এই লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবে।

মূল আকর্ষণ ও সুযোগ-সুবিধা

আন্তর্জাতিক দলগুলোর জন্য
শীর্ষ ১০টি আন্তর্জাতিক দল ঢাকা ফেস্টে সরাসরি অংশগ্রহণের জন্য প্রতিটি ৪০০ মার্কিন ডলার (USD 400) মূল্যের একটি করে কমপ্লিমেন্টারি টিকিট পাবে।

বাংলাদেশের শীর্ষ দলগুলোর জন্য
বাংলাদেশের শীর্ষ ৫০টি দল ফেস্টে যোগ দেওয়ার জন্য কমপ্লিমেন্টারি টিকিট লাভ করবে।

পেশাদার ক্যাটাগরি (বাংলাদেশ)
বাংলাদেশের শীর্ষ ৩টি পেশাদার দলকে আকর্ষণীয় পুরস্কারের জন্য নির্বাচন করা হবে।

শিক্ষার্থী ক্যাটাগরি (বাংলাদেশ)
বাংলাদেশের শীর্ষ ৩টি শিক্ষার্থী দলকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হবে। (প্রাইজমানি বা পুরস্কারের পরিমাণ পরবর্তীতে ঘোষণা করা হবে)।

সনদ ও বিশেষ উপহার
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দল একটি করে ডিজিটাল সার্টিফিকেট পাবে। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য পরবর্তীতে আরও গিভঅ্যাওয়ে এবং ফার্স্ট-ব্লাড প্রাইজ ঘোষণা করা হবে।

প্রযুক্তির এই মেগা ইভেন্টে অংশ নিতে এবং নিজেদের দক্ষতা প্রমাণ করতে নির্ধারিত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :