সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি টিকটক স্টাইলের ভিডিও নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা একটি দাপ্তরিক স্মারকের মাধ্যমে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের চূড়ান্ত তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলার বাছাইকৃত শিক্ষকদের মধ্য থেকে এবার জেলা পর্যায়ে মোট চারজন শিক্ষককে শ্রেষ্ঠত্বের এই মর্যাদা দেওয়া হয়েছে। বিউটি রাণী পাল ছাড়াও এই তালিকায় রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ এই মনোনয়নের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নীল শাড়ি পরে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে আঁচল উড়িয়ে হাঁটার মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বিউটি রাণী পাল। মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানান আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওটি ঘিরে চারদিকে যখন তুমুল বিতর্ক চলছে, তখন প্রতিবাদস্বরূপ দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ শিক্ষকরাও একই গানকে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার বানিয়ে সামাজিক মাধ্যমে অভিনব ভিডিও প্রকাশ করেন। তীব্র সেই সমালোচনার মুখেও শিল্পী আসিফ আকবরসহ দেশের অনেক গুণী মানুষ ও গণমাধ্যমকর্মী তার পাশে এসে দাঁড়িয়েছিলেন।
পরবর্তীতে এমন অভূতপূর্ব সমর্থনে মুগ্ধ হয়ে দেশবাসী, নিজের পরিবার ও সংবাদকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই শিক্ষক। সমালোচনার বিপরীতে দাঁড়িয়ে পাওয়া এই অর্জন তার পেশাগত জীবনের আরেকটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সচেতন মহল।
এর আগেও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকার সম্মান অর্জন করেছিলেন বিউটি রাণী পাল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করা এই মেধাবী শিক্ষক নানা চড়াই-উতরাই পেরিয়ে নিজের কাজের মাধ্যমেই আবারও প্রমাণ করলেন প্রকৃত শিক্ষকতা শুধু একটি পেশা নয়, বরং সাধনা।
সমালোচনার মেঘ কেটে যাওয়ার পর তার এই জেলার শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে