​নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, কুয়াকাটায় এক ব্যক্তির কারাদণ্ড

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৫:৫৭:৩৬ অপরাহ্ন
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড কার্যকর করা হয়েছে। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার ভূমি মো. ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন। দণ্ডিত ব্যক্তি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসিন্দা।  তার বাবার নাম হারুন অর রশিদ। 

ইয়াসীন সাদেক জানান, দণ্ডিত ব্যক্তি নিজেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে কুয়াকাটায় সী স্টার নামের একটা  হোটেলে ৩৯ নম্বর রুম বুক করেন। সেখানে রাসেল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। বিকাশের দোকানে ৩০,০০০/- রিচার্জ করেন।

তিনি ৪৪ বিসিএস গ্যাজেট এর ২৩২ ক্রমিকের মো রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো রাসেল হাওলাদার  AI দিয়ে পরিবর্তন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করেছেন। 

দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারানুসারে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বলে জানান ইয়াসীন সাদেক


বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :