দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণ কক্ষের দৈনিক ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৮৬৮ জনের মধ্যে পুরুষ ১ হাজার ১৩৫ জন এবং নারী ৭৩৩ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন পুরুষ এবং দুজন নারী।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৬২ হাজার ১১৭ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরে ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ১০৪ জন নারী; বয়সভিত্তিক হিসাবে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ২৬ থেকে ৩০ বছর বয়সী মানুষের মধ্যে—২৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়। এরপর চট্টগ্রাম বিভাগে ৩১৭, খুলনা বিভাগে ২৮০ এবং বরিশাল বিভাগে ১৭৮ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের মোট আক্রান্তের ৬৭ হাজার ৩৬৭ জনের মধ্যে পুরুষ ৪১ হাজার ৯৯৬ এবং নারী ২৫ হাজার ৩৭১ জন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে