স্লুইসগেটে ভাসতে থাকা ড্রামে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০৩:২৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০৩:২৫:৫০ অপরাহ্ন
ময়মনসিংহ সদরে স্লুইসগেটের পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বেগুনবাড়ি স্লুইসগেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।

নিহত ব্যক্তি পুরুষ এবং তার বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

নিহতের পরিচয় জানার চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :