২০১২ সালের একটি হত্যা মামলা ও ২০২৩ সালে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. জাফর আলমকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পৃথক দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৮ এপ্রিল পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে আদালতে তোলা হয়। ওই দিন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, চকরিয়া ও পেকুয়ায় অন্তত ১৬টি মামলা করা হয়েছে।
এসব মামলায় এরই মধ্যে কয়েক দফায় তাকে রিমান্ডেও দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের ঘটনায় নিহত হন যুবদল নেতা শামীম মোল্লা। এ ঘটনায় গত বছরের ১৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা। যেখানে আসামিদের মধ্যে কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমের নামও রয়েছে।
আলোচিত এ মামলায় গত ২৮ এপ্রিল পুলিশ জাফর আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আসামিপক্ষ থেকে জামিন আবেদন করা হয়। তবে ওই দিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে কারাগারে বন্দি রয়েছেন তিনি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন