প্রতিমন্ত্রী শাহে আলম

৬৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা

আপলোড সময় : ২৩-০৯-২০২৬ ০১:১৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৯-২০২৬ ০১:১৯:০৪ অপরাহ্ন
স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। এতে সরকার ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর ) সচিবালয়ে এসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের আওতাধীন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দপ্তরসমূহ, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা দেশের যত হাট-বাজার বা গ্রোথ সেন্টার আছে, এটার সংখ্যা ৬ হাজার ৫৪৪টি। তিনি বলেন ‘এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি।

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বরাদ্দ থেকে টাকা ছাড় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
  
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :