হাসান মাসুদ সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব পালন করেছেন। পরে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ধীরে ধীরে এসব পেশা থেকে সরে এসে মন দিয়েছেন অভিনয়ে। সাংবাদিকতার পাশাপাশি শুরু করা অভিনয়ই একসময় হয়ে ওঠে তার প্রধান পরিচয়।
বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত নন হাসান মাসুদ। নতুন কাজেও তাকে খুব বেশি দেখা যায় না। ফলে দর্শকের মধ্যে তাকে ঘিরে আগ্রহও রয়েছে। নতুন খবর হলো হাসান মাসুদ নতুন পেশায় যুক্ত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন।
কদিন আগে অভিনয় ছাড়ার গুঞ্জনেও আলোচনায় আসেন। জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার ইচ্ছা রয়েছে। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে হাসান মাসুদকে নিয়ে নানা আলোচনা শুরু হয়।
পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন হাসান তিনি। জানালেন, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি। বরং ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না। এর মধ্যেই নতুন খবর সামনে এসেছে। একটি করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ।
জানা গেছে, হাসান মাসুদের নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। নাম ‘রেইন গ্লোবাল’ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।
কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এরপর অভিনয় ছাড়ার গুঞ্জন এবং সেটি নিয়ে তার ব্যাখ্যার মধ্যেই নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর সামনে এলো।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন