সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

আপলোড সময় : ২১-০৯-২০২৬ ১২:৫২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৬ ১২:৫২:৪৭ অপরাহ্ন
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল পথচারী থেকে শুরু করে বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর  এ হামলা চালায়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)। 

এছাড়াও আহতদের মধ্যে আরও আছেন ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, রোববার বিকালে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, হামলার পর শিয়ালটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় আতঙ্ক আরও বেড়ে যায়। পরে স্থানীয়রা শিয়ালটিকে ধরে মেরে ফেলেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :