মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপলোড সময় : ২০-০৯-২০২৬ ০২:৪৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৯-২০২৬ ০২:৪৮:২২ অপরাহ্ন
জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও জাফর ইকবালসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে ২২ অক্টোবর হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। 
রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।

এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম। তিনি আসামিদের বিরুদ্ধ অভিযোগ তুল ধরে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এবং গ্রেপ্তার আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়।

অপর আসামিরা হলেন বিচারপতি শামসুদ্দীন মানিক, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

এর মধ্যে বিচারপতি মানিক, আ ক ম জামাল উদ্দিন ও সৈকত বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :