ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, সবার সহযোগিতায় নগরীকে একটি আধুনিক সিটিতে রূপান্তর করাই এখন সরকারের লক্ষ্য। তিনি বলেন, ‘জনগণকে দায়িত্বসচেতন হতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করা হবে।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের সোয়ারীঘাট লঞ্চ ঘাটে ডিএসসিসির ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’ কার্যক্রমে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতেই বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজারের মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে সিটি করপোরেশন।’
বুড়িগঙ্গাকে রক্ষায় সিটি করপোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশে যেসব নদী রয়েছে সেগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এছাড়া লংমার্চ না করে সরকারকে সহযোগিতা করতে বিরোধীদলের প্রতি আহ্বানও জানান এই সিটি প্রশাসক।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন