দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতি অভিনীত সাড়াজাগানো তামিল সিনেমা ‘মহারাজা’ এবার হলিউডে রিমেক হতে যাচ্ছে। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলার সিনেমাটির ইংরেজি সংস্করণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে হলিউডে রিমেক হওয়া প্রথম কোনো তামিল চলচ্চিত্র।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অস্কারজয়ী বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহেকে দেখা যেতে পারে। যদিও বিষয়টি নিয়ে জোর জল্পনা চলছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে ছবিটির প্রযোজক সুধন সুন্দরম জানিয়েছেন, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে মূল চরিত্রে রেখে কাজটি করার পরিকল্পনা রয়েছে তাদের। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
থ্রিলার ঘরানার এই সিনেমাটির মূল গল্প আবর্তিত হয়েছে একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্র বা ডাস্টবিনকে কেন্দ্র করে। গল্পে দেখা যায়, মহারাজা নামের সাধারণ এক ব্যক্তি থানায় ডাস্টবিন চুরির অভিযোগ নিয়ে হাজির হন। পুলিশ প্রথমে এই সাধারণ বিষয়টিকে হালকাভাবে নিলেও তদন্তের গভীরে যাওয়ার পর বেরিয়ে আসে শিহরিত হওয়ার মতো সব গোপন রহস্য। একটি অতি সাধারণ চুরির অভিযোগ কীভাবে ধীরে ধীরে অন্ধকার অপরাধ ও চরম প্রতিশোধের গল্পে রূপ নেয়, সেটিই ছিল এই সিনেমাটির মূল আকর্ষণ।
হলিউড সংস্করণের শিল্পী ও কলাকুশলী সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো গোপন রেখেছেন নির্মাতারা। তবে ২০২৪ সালের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া মূল ‘মহারাজা’ সিনেমাটিতে বিজয় সেতুপতির পাশাপাশি গুরুত্বপূর্ণ সব চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে