নদ-নদীর পানি বাড়ায় রংপুরসহ উত্তরের চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় কয়েকটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে পাউবো জানায়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজান এলাকায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল ছিল। অন্যদিকে যমুনা নদীর পানি সমতল কমেছে। আগামী তিন দিন যমুনার পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিনে বাড়তে পারে।
গঙ্গা-পদ্মা নদীগুলোর পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। এই প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীগুলোর পানি সমতল গত ২৪ ঘণ্টায় কমেছে, যা আগামী তিন দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলের ভিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে। বিপরীতে ধরলা নদীর পানি কমেছে। তিস্তা নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমার নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
এ অবস্থায় আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি প্লাবন দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে