সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৬-০৯-২০২৬ ১১:০৮:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৯-২০২৬ ১১:০৮:৪৯ পূর্বাহ্ন
সৌদি আরব ও ইয়েমেনের মধ্যকার সংঘাতের জেরে দেশটির জন্য ভ্রমণ সতর্কতা বা ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণে পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়ে লেভেল-৩ এ রাখা হয়েছে। 

বুধবার (সেপ্টেম্বর ১৬) মার্কিন পররাষ্ট্র দফতরের আন্তর্জাতিক ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইট থেকে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওয়েবসাইটের সতর্কবার্তায় বলা হয়েছে, সৌদি আরবে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও মিসাইল হামলার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম সংক্রান্ত স্থানীয় আইনগুলোর বিষয়ে সতর্কতা রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকি তুলনামূলক বেশি।

এদিকে প্রতিবেশী দেশ ইয়েমেন ভ্রমণের কথা ভাবছেন এমন মার্কিন নাগরিকদের জন্য এর আগে জারি করা লেভেল-৪ বা ‘ভ্রমণ করবেন না’ সতর্কতা এখনও বহাল রয়েছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :