খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি। বিজ্ঞাপনে তাকে নগ্ন অবস্থায় দেখা গেছে।
শরীরের বিভিন্ন অংশ ফুটবল, বাস্কেটবল ও হকি স্টিকের মতো খেলাধুলার সরঞ্জাম দিয়ে আড়াল করেই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। কেউ কেউ অভিযোগ করেছেন, এতে নারীদেহকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে সমালোচনার সরাসরি জবাব দেননি সিডনি।
বরং ইনস্টাগ্রাম স্টোরিতে রহস্যময় কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সম্প্রতি একটি ক্রীড়াভিত্তিক বাজি প্রতিষ্ঠানের নতুন বিজ্ঞাপনে দেখা যায় সিডনিকে। প্রতিষ্ঠানটির বার্তা—রাজনীতি, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা গসিপ নয়, তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু শুধুই খেলাধুলা। সেই ভাবনাকে সামনে রেখেই নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী প্রচারণার কৌশল।
বিজ্ঞাপনে সিডনির শরীরের বিভিন্ন অংশ খেলার সরঞ্জাম দিয়ে সতর্কতার সঙ্গে আড়াল করে উপস্থাপন করা হয়। প্রকাশের পরপরই তা নজর কাড়ে অনুরাগীদের। একই সঙ্গে অভিনেত্রীকে এমনভাবে উপস্থাপনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিজ্ঞাপনটিকে অরুচিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। এক সমালোচকের ভাষ্য, এ ধরনের উপস্থাপনার কারণেই খেলাধুলার জগতে নারীরা যথাযথ গুরুত্ব পান না।
যদিও সমালোচনার বিপরীতে সিডনির পক্ষেও অবস্থান নিয়েছেন অনেক ভক্ত। এই প্রচারণায় শুধু অভিনয়েই সীমাবদ্ধ থাকছেন না সিডনি। নোভিগের একজন অংশীদার হিসেবেও যুক্ত হয়েছেন তিনি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর দাবি, সিডনির ব্যক্তিগত জীবন নিয়ে এর আগে নানা ধরনের গুঞ্জন ও বাজির বাজার তৈরি হয়েছিল, যা অভিনেত্রীকে অস্বস্তিতে ফেলেছিল। তাদের প্রতিষ্ঠান শুধু খেলাধুলাকে গুরুত্ব দেয় এবং ব্যক্তিগত বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেয় না। আর এই কারণেই সিডনি তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বলে দাবি তার।
বিতর্কের মধ্যেই গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিজ্ঞাপনের ছবির পাশাপাশি বিশ্বের কয়েকজন জনপ্রিয় খেলোয়াড়ের ছবিও শেয়ার করেছেন সিডনি। তবে বিজ্ঞাপনটি নিয়ে চলমান সমালোচনা কিংবা বিতর্কের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি।
এই পোস্টগুলোর মাধ্যমে অভিনেত্রী হয়তো বোঝাতে চেয়েছেন, খেলাধুলাভিত্তিক বিজ্ঞাপনে নগ্নতা নতুন কোনো বিষয় নয়। তবে তিনি কোথাও সরাসরি সমালোচনার জবাব দেননি। তাই পোস্টগুলো আদৌ বিজ্ঞাপন নিয়ে বিতর্কের প্রতিক্রিয়া কি না, তা নিশ্চিত নয়।
তবে তার ভক্তদের অনেকেই মনে করছেন, খেলোয়াড়দের ছবি শেয়ার করার মাধ্যমে সমালোচনার পরোক্ষ জবাবই দিয়েছেন অভিনেত্রী। যদিও সিডনির পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।
এর আগেও একটি পোশাকের প্রচারণায় অংশ নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিডনি সুইনি। নতুন এই বিজ্ঞাপন ঘিরে তৈরি হওয়া আলোচনা তাই ফের তাকে নিয়ে এসেছে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে