নদীতে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:৫৭:১৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রামের রায়হান ভূঁইয়ার ছেলে দয়াল মিয়া ও কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বরারচর গ্রামের হানিফ মিয়ার ছেলে সজীব মিয়া। তাদের লাশ নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনায় আহত অপরজন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত ও আহতরা স্পিডবোটেরই যাত্রী। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী পৌঁছে দিয়ে স্পিডবোটটি হাওরাঞ্চল চাতলপাড় ফিরে যাচ্ছিল। পথিমধ্যে ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের কাছে বেমালিয়া নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটে থাকা তিন জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দয়াল মিয়া ও সজীব মিয়া নামের দুই জনকে মৃত ঘোষণা করেন। 

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, দুই জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপর আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে যায়। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :