জ্বালানি খাতের সমস্যা সমাধানের জন্য কাজ করছে সরকার: উপদেষ্টা স্বপন

আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০১:৪৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০১:৪৩:২২ অপরাহ্ন
নবায়নযোগ্য জ্বালানির পরিপূর্ণ ব্যবহার এবং জ্বালানি খাতে সমস্যাগুলো চিহ্নিত করে সঠিক সমাধানের পথে আগাতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বর্তমান সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘কার্যকরি পদক্ষেপে খুব দ্রুতই আসবে সমাধান।’

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নব থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বিকল্প জ্বালানি উৎসের উদ্ভাবনের উপর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দেশে চলমান চলমান জ্বালানি সংকট মোকাবেলায় সবাইকে সচেতন পদক্ষেপ নেয়ার আহ্বান জানান উপদেষ্টা।

এসময় তিনি বলেন, ‘বৈশ্বিক সংকটে দেশের আর্থসামাজিক বাস্তবতায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই।’

আয়োজনে জ্বালানি বিশেষজ্ঞরা সোলার সিস্টেমের পাশাপাশি পরিবেশগত ক্ষতি মোকাবেলার কার্যকরী পরামর্শ দেন।
 
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :