বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষিত করতে এবং বাণিজ্য চলাচল স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে ব্রিকস দেশগুলো। সরবরাহ সংকটের আশঙ্কায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম সাময়িকভাবে ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়ে যায়। এর প্রেক্ষিতে তেলের সরবরাহ নির্বিঘ্ন রাখতে ব্রিকসের নেতারা একমত হন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সুধাকর দালেলা জানান, বিশ্বনেতাদের এই বৈঠকে পশ্চিম এশিয়ার জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ব্রিকসের ভেতরে জ্বালানি নিয়ে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্র্যাক রয়েছে এবং বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
দালেলা আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে বৈশ্বিক বাণিজ্য, সরবরাহ শৃঙ্খল এবং জ্বালানি সরবরাহের মসৃণ প্রবাহ বজায় রাখতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উল্লেখ্য, শনিবার (১২ সেপ্টেম্বর) সম্মেলনের ভেন্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একান্তে বৈঠকে অংশ নেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন