উর্দু সাহিত্যের বিশিষ্ট কবি এবং পুরান ঢাকার বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) মারা গেছেন।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় তিনি পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে তিনি মারা যান।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৬ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ শনিবার বাদ জোহর হোসনি দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
পুরান ঢাকার সাত রওজা মহল্লায় একটি মুঘল অভিজাত পরিবারের ১৯৫০ সালের ১৪ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার বিশিষ্ট জমিদার।
সৈয়দ মোহাম্মদ তাকি বিভিন্ন সময়ে হোসনি দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের তিনি আমৃত্যু মুতওয়াল্লীর দায়িত্ব পালন করেন।
মরহুমের কুলখানি আগামী ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব পুরান ঢাকার হোসনি দালানে এবং বাদ এশা সাত রওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন