দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ কার্যক্রমের আওতায় ১০টি অঞ্চলে বিভক্ত হয়ে মোট সাড়ে ৭ হাজার মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী মাঠে নেমেছেন। অভিযানে বাড়ি পরিদর্শন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা জোরদার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন।
কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের স্টলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধনে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্টলে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ সংক্রান্ত উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তারা নিজ নিজ অঞ্চলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন