খুলনায় জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে।
এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা যায়নি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন