​নতুন দায়িত্বে দুই মন্ত্রী

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:২২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:২২:২৭ অপরাহ্ন
জাতীয় সংসদে নির্দিষ্ট কোনো মন্ত্রী না থাকা দপ্তরগুলোর সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীবিহীন মন্ত্রণালয় ও বিভাগগুলোর দায়িত্ব পালন করবেন এই দুই মন্ত্রী।

বণ্টন করা দায়িত্ব অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন। তাঁর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর অবর্তমানে এসব কার্যক্রম পরিচালনা করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :