বিপৎসীমার দ্বারপ্রান্তে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:০২ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০২:৪৮:০২ অপরাহ্ন
উজান থেকে নেমে আসা পানিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে গত তিন ঘণ্টায় পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৬টায় পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৭৬ মিটার (এমএসএল)। নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। ফলে বর্তমানে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

গত কয়েকদিন ধরে পদ্মায় পানি বাড়তে থাকায় জেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের অনেক পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি ও স্থানীয় সড়কের কিছু অংশ। পানি আরও বাড়লে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি পর্যবেক্ষণ করা হচ্ছে। পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত তা বিপৎসীমা অতিক্রম করেনি।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :