​যুক্তরাষ্ট্রে জ্বালানি বাজারে অস্থিরতা, ডিজেলের দাম ছাড়াল ৬ ডলার

আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০২:০০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০২:০০:৪১ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। দেশটিতে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে শুক্রবার গ্যালনপ্রতি ৬ ডলারের সীমা ছাড়িয়ে গেছে।

জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী সংস্থা গ্যাসবাডির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম ছিল গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৮ ডলার। এক দিনের ব্যবধানে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেই দাম ৬ ডলারের ওপরে উঠে যায়। এক বছর আগের তুলনায় বর্তমানে দেশটিতে ডিজেলের দাম প্রায় ৬১ শতাংশ বেশি।

মার্কিন প্রশাসনের তথ্য বলছে, দেশটির ডিজেলের অভ্যন্তরীণ মজুতও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে এই মজুত গত পাঁচ বছরের গড়ের তুলনায় প্রায় ১৩ শতাংশ কম। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে এবং বাজারে সংকটের আশঙ্কা বাড়ছে।

ইরান যুদ্ধের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জ্বালানি বাজারেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজারেও এর সরাসরি প্রভাব পড়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০২ ডলারের বেশি দরে লেনদেন হচ্ছে।

অন্যদিকে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ ডলারে পৌঁছেছে। গত তিন মাসের মধ্যে এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :