​চবির ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজ দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০২:০৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০২:০৮:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নারী শিক্ষার্থীদের আবাসিক পাঁচটি হলে ডিপ ফ্রিজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। ইতোমধ্যে পাঁচটি ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

জানা গেছে, ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় কাজে ডিপ ফ্রিজের সংকটের বিষয়টি নারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে জানান। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে উন্নতমানের ডিপ ফ্রিজ সরবরাহের ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ডিপ ফ্রিজগুলো ব্যবহার করা হবে। এর ফলে আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের খাবার সংরক্ষণসংক্রান্ত ভোগান্তি কিছুটা কমবে এবং দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীরা খাবার সংরক্ষণে ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানার পর দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :