ময়লার স্তূপে পড়েছিল দুই নবজাতকের মরদেহ

আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:০৮:৫৪ পূর্বাহ্ন
বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় ময়লার স্তূপের মধ্যে থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ময়লা সরানোর পর নবজাতকের মরদেহ দুইটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনের একটি ময়লার স্তূপে এ ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া দুই নবজাতকের মরদেহের মধ্যে রয়েছে একজন ছেলে ও একজন মেয়ে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বলেছেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে প্রাথমিকভাবে কে বা কারা ওই নবজাতকের মরদেহ দুইটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :