ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ইতালি সরকারের কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংসদকে সরকারের নেওয়া এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন।
জাতীয় সংসদে বিষয়টি প্রথম উত্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংরক্ষিত নারী আসনের এমপি জহরত আদিব চৌধুরী। পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেনও তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সংসদ সদস্যদের ক্ষোভ ও বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ইতালি সরকারের কাছে কূটনৈতিক মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
পরিচালক রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীতে অংশ নিতে ছবির অন্যান্য কলাকুশলীদের সঙ্গে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন আজমেরী হক বাঁধন।
বাংলাদেশ সময় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে ইতালির মেস্ত্রে এলাকায় তিনি এই হামলার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রদত্ত এক পোস্টে বাঁধন অভিযোগ করেন—নিজেদের সাবেক সরকারি দল আওয়ামী লীগের কর্মী পরিচয় দিয়ে একদল লোক তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়।
ঘটনার সময় বাঁধনের সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই, ভাবি এবং তাদের চার বছর বয়সী সন্তান ।অভিনেত্রী বাঁধন অভিযোগ করে জানান, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় এবং সোচ্চার ভূমিকার কারণেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে লক্ষ্য করে ইতালির মাটিতে এই ন্যক্কারজনক হামলা ও হেনস্তা চালানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে