​ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু

আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৬:১৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৭:৫১:১২ অপরাহ্ন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সোমবারের (৭ সেপ্টেম্বর) দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সী একজন, ২৬ থেকে ৩০ বছর বয়সী একজন, ৪১ থেকে ৪৫ বছর বয়সী একজন এবং ৬৬ থেকে ৭০ বছর বয়সী একজন রয়েছেন।

একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৩১৪ জনের মধ্যে ৮৫১ জন পুরুষ এবং ৪৬৩ জন নারী। এ সময় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৩১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪৩ হাজার ৯০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১২১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪০ হাজার ৭০৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ৭৪ জন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :