কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে সোয়া ৮টার দিকে বিশাল গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন জোটের নেতাকর্মীরা।
জানা গেছে, লংমার্চের গাড়িবহরটি বিকেল ৪টার মধ্যে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন বলেন, ‘আমাদের নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আশা করছি, সন্ধ্যা ৭টার মধ্যে লংমার্চটি চট্টগ্রামের লালদিঘীর ময়দানে পৌঁছাবে।’
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করেছে জামায়াত নেতৃত্বাধীন জোট।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন