ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

আপলোড সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৯-২০২৬ ০২:৫৫:৪৬ অপরাহ্ন
মাগুরার মহম্মদপুরে সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, কানাবিল মাঠের একটি সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। একপর্যায়ে তিনি ট্রান্সফরমারটি খুলে ফেলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের ধারণা। সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা ধানক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

মহম্মদপুর থানার ওসি শামীম আহমেদ বলেছেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

এ ঘটনায় আর কেউ জড়িত ছিল কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :