ড্র করার শেষ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কাঁটায় কাঁটায় ৯০ মিনিটে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। ফল যা হওয়ার তাই হলো—রিয়াল বেতিসের কাছে ১-০ গোলের পরাজয় দেখল।
শেষ মুহূর্তে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় রিয়াল। ফরাসি ফরোয়ার্ড স্পটকিক নিলে তা ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ ক্ষিপ্রতায় সেভ করেন গোলরক্ষক আলভারো ভেলেস। তার বীরত্বেই পরে জয় নিয়ে মাঠ ছাড়ে বেতিস।
মৌসুমের প্রথম হারে অবশ্য ভাগ্যে রিয়ালের পাশে ছিল না। তা না হলে পেনাল্টি মিসের ৩ মিনিট আগে সমতায় ফেরার পরেও অফসাইডে কেন গোলটা বাতিল হবে। ৮৭ ভিনিসিয়ুস জুনিয়রের ট্রিভেলা থেকে অনেকটা সিজার কিকের মতো ভলি নিয়েছিলেন কার্লোস এস্পি।
গোলটি করার পরেই তার আনন্দ আর দেখে কে? কিন্তু উদযাপনের রেশ শেষ হতে না হতেই রেফারির বাঁশি শুনতে পেলেন তিনি। গোল দেওয়ার আগে অফসাইড হওয়ায় বাতিল হয়েছে তার গোল।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন