অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পুলিশের সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার এবং দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকা কার্যালয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে এসবির ঢাকা কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক একটি কার্যালয় আদেশে ডিএমপির ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) দপ্তরে কর্মরত জাকির হোসেন সুমনকে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে