দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছেন ৮০ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ১৪৮ জনে এবং নিশ্চিত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।
এখন পর্যন্ত সারাদেশে হাম উপসর্গে মোট ৮৮৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৪০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তবে নিশ্চিত হাম রোগে মোট মৃতের সংখ্যা ৯৯ জন।
হাসপাতালগুলোর সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৭৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৮ জন। এখন পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এক লাখ ৩৬ হাজার ৪০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে হাম ও রুবেলা প্রতিরোধে সরকারের টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।
জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় এ পর্যন্ত এক কোটি ৮০লাখ ১৫ হাজার ৬৪ জন লক্ষ্যমাত্রার বিপরীতে এক কোটি ৯৭ লাখ ২ হাজার ৫২৩ জনকে টিকা দেওয়া হয়েছে, যার অর্জিত কাভারেজ ১০৯.৪ শতাংশ। দেশজুড়ে সিটি কর্পোরেশন এলাকাগুলোতেও সফলতার সঙ্গে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে