চট্টগ্রামের হাটহাজারী নিবাসী ছয় বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে, তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়মের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসার জন্য আসা মারিয়মের পরিবারের সাথে সাক্ষাৎ করে 'আমরা বিএনপি পরিবার'- এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সাথে কথা বলেন এবং মারিয়ামের বিষয়ে খোঁজ নেন। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- 'আমরা বিএনপি পরিবার' এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।
উল্লেখ্য, জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছে। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। প্রধানমন্ত্রীর পক্ষে জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ানোর উদ্যোগে তার পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে