বাংলাদেশের জন্য এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালি পার হতে কোনো সমস্যায় পড়বে না বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।
তিনি জানিয়েছেন, এলএনজি সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বুধবার (০২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো সমস্যা নেই। মক্কা চুক্তির সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও হরমুজ প্রণালী পার করতে পারবে।
মক্কা চুক্তি ইরানের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, আমরা মক্কা চুক্তিকে আমাদের বিপক্ষে দেখছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধে আমরা শুধু আমেরিকার ক্যাম্পে আক্রমণ করেছি। ইসলামিক কোনো রাষ্ট্রকে নয়। মক্কা চুক্তিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে ইরান গ্রহণ করবে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন