প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহে নতুন গতির সঞ্চার হয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রবাসীরা দেশে মোট ২৯৭ কোটি (২.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় এবারের প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে প্রায় ২২ দশমিক ৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৫ সালের আগস্ট মাসে দেশে ২৬৮ কোটি (২.৬৮ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ২৯ কোটি (২৯০ মিলিয়ন) মার্কিন ডলার।
তবে আগস্টসহ টানা তিন মাস দেশে আসা মাসিক রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলারের নিচেই অবস্থান করছে। এর আগে গত জুন মাসে ২৮২ কোটি ডলার এবং জুলাই মাসে ২৮৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে