চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার সদর ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন কৃষক লিটন আলী। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার স্ত্রীও। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসির উদ্দীন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শফিকুল দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানান, প্রতিটি ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে