সীমান্ত নিরাপত্তা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত নজরদারি ও ড্রোন পরিচালনা বিদ্যালয়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ও প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং সীমান্তে বিভিন্ন ধরনের চালকবিহীন উড়োজাহাজের ব্যবহার সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত চালকবিহীন উড়োজাহাজ পরিচালনাকারীদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় এসব প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিয়ে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় চালকবিহীন উড়োজাহাজের মাধ্যমে টহল দলের কার্যক্রম পর্যবেক্ষণ, চোরাচালানবিরোধী অভিযানে চোরাকারবারীদের শনাক্ত ও আটকের সহায়তা, জোরপূর্বক সীমান্তে প্রবেশ ঠেকানো এবং অপরিচিত বা অনুপ্রবেশকারী চালকবিহীন উড়োজাহাজ শনাক্ত ও নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।
এ ছাড়া বিভিন্ন ধরনের চালকবিহীন উড়োজাহাজের সমন্বয়ে আকাশে উড্ডয়ন প্রদর্শনের মাধ্যমে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারিক সক্ষমতা তুলে ধরা হয়।
বিজিবি জানায়, এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ফলে সীমান্ত নজরদারি ও চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় দক্ষ জনবল তৈরি হবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধ, সীমান্তে অনুপ্রবেশ ঠেকানো এবং সার্বিক সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির সক্ষমতা আরও বাড়বে।
সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং বিজিবির কার্যক্রমকে আরও দক্ষ ও কার্যকর করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে