দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই প্রকল্পের আওতায় ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল থেকে বিতরণ করা ঋণের বিপরীতে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদ বা মুনাফা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-১ থেকে এই সংক্রান্ত একটি সংশোধিত নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এই তহবিলের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। আর গ্রাহক পর্যায়ে ঋণের সুদের হার কোনোভাবেই ৭ শতাংশের বেশি হতে পারবে না। শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও মুনাফার হার একই সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্দিষ্ট কিছু খাতে ঋণের সর্বোচ্চ মেয়াদ হবে ১৮ মাস, যার মধ্যে তিন মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড (ঋণ পরিশোধে বিরতি) থাকবে। অন্যান্য নির্ধারিত খাত ও প্রকল্পের ক্ষেত্রে ঋণের মেয়াদ সর্বোচ্চ ৩৬ মাস এবং এ ক্ষেত্রে তিন থেকে ছয় মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড দেওয়া যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন গ্রহণের তারিখ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের আসল ও ৩ শতাংশ সুদ বাংলাদেশ ব্যাংককে পরিশোধ করবে। যদি কোনো ব্যাংক গ্রাহকের কাছ থেকে ৭ শতাংশের বেশি সুদ আদায় করে বা ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার না করে, তবে সংশ্লিষ্ট ব্যাংককে ২ শতাংশ অতিরিক্ত সুদ জরিমানা হিসেবে গুনতে হবে।
গ্রাহকেরা যাতে এই বিশেষ সুবিধা সম্পর্কে সহজে জানতে পারেন, সে জন্য ব্যাংকের শাখাগুলোতে দৃশ্যমান স্থানে ব্যানার স্থাপনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে