মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ছিল। তবে মুক্তির পর প্রেক্ষাগৃহে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় হলের ভেতরেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এমনকি টিকিটের টাকা ফেরতের দাবিতে বিক্ষুব্ধ দর্শকদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দর্শকদের বিক্ষোভের জেরে প্রেক্ষাগৃহে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুলিশ ডাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এদিকে নেটদুনিয়ায় ছবিটি নিয়ে তীব্র সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে অনেকেই কটাক্ষ করছেন, আবার কেউ কেউ ছবিটিকে এই দশকের সবচেয়ে বড় ফ্লপ হিসেবেও আখ্যা দিচ্ছেন।
তবে দর্শকদের এমন নেতিবাচক প্রতিক্রিয়া ও বিক্ষোভের মধ্যেও বক্স অফিসে দারুণ সূচনা করেছে ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে সিনেমাটির নেট আয় ছিল ১০১ কোটি রুপি এবং গ্রস আয় দাঁড়িয়েছে ১২০ কোটি রুপিতে। এর মধ্যে শুধুমাত্র হিন্দি সংস্করণ থেকেই ৫৫ কোটি, কন্নড় থেকে প্রায় ২৫ কোটি এবং তেলেগু সংস্করণ থেকে ১১ কোটি রুপি আয় হয়েছে। ব্যাপক সমালোচনার পরও চলতি বছর ভারতীয় বাজারে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড এখন যশের এই সিনেমার দখলে।
উল্লেখ্য, গীতু মোহনদাস পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমায় যশের সাথে পর্দায় দেখা যাবে একঝাঁক তারকাকে। এতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে