দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, খাদ্য সাধারণ মানুষের মৌলিক অধিকার। সেই খাদ্য নিরাপদ অবস্থায় আছে কি না এবং মজুদ ঠিকমতো রয়েছে কি না, তা সরেজমিনে দেখার জন্যই গুদাম পরিদর্শন করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা খাদ্যগুদাম আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন গুদাম পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি ও মজুদের পরিমাণ পর্যবেক্ষণ করছি। দেশের কোথাও যেন খাদ্যের সংকট তৈরি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।’
বাজারে খাদ্যের কারসাজি বা সিন্ডিকেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি মাত্র কয়েক দিন হলো। বাজার ও সরবরাহ ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধা নিশ্চিত করতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা অবশ্যই তা নেব।’
পরিদর্শনকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে খাদ্যমন্ত্রী সাটুরিয়া উপজেলা খাদ্যগুদামে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গুদামের ধারণক্ষমতা, বর্তমান মজুদ পরিস্থিতি এবং চাল-গম সংরক্ষণের সার্বিক মান নিয়ে আলোচনা করেন। একই দিন সকালে তিনি মানিকগঞ্জ জেলা খাদ্যগুদামও পরিদর্শন করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে